পুলিশের বাঁধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপির মিছিল
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে গতরাত থেকে নেতাকর্মীদের সমাগম দেখা যায়। শনিবার ভোরে দেখা যায় নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল।
বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় অবস্থান করা নেতাকর্মীরা আটাশ অক্টোবর শনিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীদের মিছিল, শ্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
মহাসমাবেশে বিএনপির কর্মী গিয়াস উদ্দিন বলেন, ভোরে আমরা শতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছি। সরাসরি সমাবেশে এসেছি। পথে পথে তল্লাশি করা হয়েছে। ভয়কে জয় করে আমরা সমাবেশে এসেছি।
গতকাল রাতে বিশ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।
গত আঠারো অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে আটাশ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারছন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।
আরো খবর দেখতে ক্লিক করুন
Keyword for search
বিএনপির গণসমাবেশ,বিএনপি,গণসমাবেশ,বিএনপির গণসমাবেশ শুরু,গণসমাবেশ বিএনপি,বিএনপির গণসমাবেশ কর্মসূচি,বিএনপির আন্দোলন,চলছে বিএনপির সমাবেশ,আগামীকাল বিএনপির গণসমাবেশ হবে রাজধানীর গোলাপবাগ মাঠে,বিএনপির মহাসমাবেশ,বিএনপি’র ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু,বিএনপির গণসমাবেশ live,বিএনপির খবর লাইভ,বিএনপির মহাসমাবেশ ঢাকা,ঢাকায় বিএনপির সমাবেশ,বিএনপির সমাবেশ আজকের,বিএনপির সমাবেশ সরাসরি,নয়াপল্টনে বিএনপির সমাবেশ,বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ,বিএনপি সমাবেশ live,বিএনপি লাইভ,বিএনপি পল্টন

0 মন্তব্যসমূহ